পুরুলিয়ায় তড়িৎ ভবনে অবস্থান বিক্ষোভ বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ৪ আগস্ট: ঘন ঘন লোডশেডিং, চড়া বিদ্যুৎ বিলের প্রতিবাদে পুরুলিয়ায় আন্দোলনে নামল বিজেপি। আজ পুরুলিয়া শহরের ২১ নম্বর ওয়ার্ডে অবস্থিত আঞ্চলিক আধিকারিকের অফিসের প্রবেশ পথে অবস্থান বিক্ষোভ করল বিজেপি। বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তুলে ধিক্কার জানান বিজেপি নেতা কর্মীরা।

পুরুলিয়া শহর মণ্ডল (দক্ষিণ) সভাপতি সত্যজিৎ অধিকারী বলেন, “অধিকহারে বিদ্যুৎ মাসুল দিতে মধ্যবিত্তরা নাকাল হচ্ছেন। সারা দেশের থেকে এই রাজ্যেই ডোমেস্টিক সংযোগে ইউনিট পিছু বেশি টাকা নেওয়া হয়। তাও আবার একসঙ্গে তিন মাসের বিল অগ্রিম। এছাড়া ইদানিং বিদ্যুৎ পরিষেবা অচল হয়ে পড়ছে। তারই প্রতিবাদে আজকের অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করি।”

দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, “কাটমানির সরকার বিদ্যুতের ক্ষেত্রেও রেহাই দেয়নি। ঘন ঘন লোডশেডিং হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে এটা নিয়ে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব।” এদিন তাঁরা একটি স্মারকলিপি দেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পুরুলিয়া আঞ্চলিক আধিকারিকের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *