কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: করোনা আবহে সমস্ত ডাক্তার, পুলিশকর্মী, প্রশাসনিক কর্তা, স্বাস্থ্য কর্মীরা করোনা মোকাবিলার যুদ্ধে শামিল হয়েছেন। ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক করোনা পরিস্থিতিকে উপেক্ষা করে প্রথম থেকেই মানুষের পাশে থেকেছেন। করোনা সতর্কতায় মাইকিং প্রচার করেছেন। শুধু ঘাটাল থানার ওসিই নন, সমস্ত প্রশাসনিক কর্তারা করোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে লড়াই করেছেন। ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক করোনায় আক্রান্ত হয়েছেন।
এর আগেও চন্দ্রকোনা ব্লকের বিডিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। আজ ঘাটাল থানার ওসি দেবাংশ ভৌমিক সহ সমস্ত করোনা আক্রান্ত প্রশাসনিক কর্তা, পুলিশ, ডাক্তার, স্বাস্থ্য কর্মী, সাধারণ মানুষদের দ্রুত সুস্থতা কামনা করে বিজেপির ঘাটাল পূর্ব মন্ডলের পক্ষ থেকে বিশালক্ষী মন্দির হোম যজ্ঞ এবং পূজার আয়োজন করা হয়।
ছিলেন বিজেপির পূর্ব মন্ডলের সভাপতি বিশ্বজিৎ জানা, ঘাটাল সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক সমীর দোলুই, ঘাটালের সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার নেতা সামিউল আলম সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

