বনগাঁয় বিজেপির পথ অবরোধ

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ মার্চ: কোচবিহারের দিনহাটায় বিজেপির শহর মন্ডল সভাপতিকে খুনের ঘটনার প্রতিবাদে বনগাঁয় যশহোর রোড অবরোধ করে প্রতিবাদ বিজেপির। বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ও স্থানীয় মন্ডল সভাপতি বিশ্বজিত ঘোষের নেতৃত্বে কালুপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। তাঁদের অভিযোগ, দিনহাটায় বিজেপির শহর মন্ডল সভাপতিকে তৃণমূলের গুন্ডারা হত্যা করেছে। এই অভিযোগে দীর্ঘক্ষণ চলে বিজেপির পথ অবরোধ। পরে বনগাঁ থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *