আমাদের ভারত, ১২ জানুয়ারি: শুক্রবার ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিবস। যুব সমাজের অনুপ্রেরণা যুগপুরুষ স্বামী বিবেকানন্দের আর্বিভাব দিবসে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন স্থানে আয়োজিত হয় বিজেপি-র বিবেকানন্দ স্মরণ অনুষ্ঠান।
সিমলায় স্বামী বিবেকানন্দের বাসভবনে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে সকাল ৮টায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে বাগনানে বিবেকানন্দ জন্মজয়ন্তী উদযাপন সমিতি আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তিনি।
সকাল ৯টায় সিমলায় স্বামী বিবেকানন্দের বাসভবন থেকে বিদ্যাসাগরের মূর্তি পর্যন্ত ‘বিকশিত ভারত’ যাত্রায় অংশ নেন ভারতীয় যুব জনতা মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান। ১১টায় ডায়মণ্ড হারবারে তিনি অংশ নেন বিবেক ম্যারাথন দৌড়ে।
নদিয়া দক্ষিণ ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে শুক্রবার ফুলিয়ায় চাপাতলার মোড়ে স্বামীজীর জন্মজয়ন্তী উপলক্ষে ‘বিকশিত ভারত’ ম্যারাথন দৌড় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার।
বেলা ১০টায় রাহুল সিনহা দমদমে, বেলা ১০টায় বালুরঘাটের স্মরণ অনু্ঠানে ছিলেন স্থানীয় বিধায়ক ও দলের জাতীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ডঃ অশোক লাহিড়ী। এরপর দুপুরে অশোকবাবু অংশ নেন বালুরঘাট থেকে গঙ্গারামপুর পর্যন্ত পদযাত্রায়। বেলা ১০টায় বিধায়ক শঙ্কর ঘোষ অংশ নেন শিলিগুড়ির বিবেকানন্দ হাই স্কুলে স্বামীজী প্রণামে।
বেলা সাড়ে ১০টায় বিধাননগরে বিজেপি-র সহ সভাপতি ডাঃ মধুছন্দা কর, বেলা সাড়ে ১০টায় আসানসোলের চিত্রা মোড়ে দলের বিধায়ক ও সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল, সকাল ৯টায় জগদ্দলে, সাড়ে ১০টায় ভাটপাড়া কালীমন্দিরে এবং আড়াইটেয় বারাকপুর থেকে চিড়িয়া মোড় পর্যন্ত পদযাত্রায় ছিলেন দলের মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র।
সকালে দলের সাংস্কৃতিক শাখার আহ্বায়ক রুদ্রনীল ঘোষ ছিলেন বিজেপি-র ডায়মণ্ডহারবার শাখার অধীন বাখরাহাটে বিবেক ম্যারাথন দৌড়ে।

