“ঘূর্ণিঝড়ের বিপর্যয় থেকে মানুষকে উদ্ধার করতে বিজেপি তৈরি,” বললেন শুভেন্দু অধিকারী

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৫ মে: সকাল থেকেই নন্দীগ্রামের মাটি আঁকড়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। দলীয় কর্মীদের নিয়ে ত্রাণ বিতরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। শুধু নন্দীগ্রাম নয়, গোটা মেদিনীপুর জেলার খবর সকাল বেলা থেকেই নিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আগামীকাল র্ণিঝড় আছড়ে পড়বে দীঘা সমুদ্র সংলগ্ন ওড়িশার বালেশ্বরে। যার ব্যাপক প্রভাব পড়বে পূর্বমেদিনীপুর জেলার রামনগর, দীঘা, কাঁথি সহ উপকূলবর্তী জায়গাগুলিতে। সাধারণ মানুষের মধ্যে ত্রাণ পৌঁছে দিতে সকালেই নন্দীগ্রামে গিয়েছেন স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো নন্দীগ্রামে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই হাজির হয়েছেন নন্দীগ্রামের স্থানীয় বিধায়ক। ত্রাণ নিয়ে কর্মীদের সঙ্গে তিনি প্রথমে বৈঠক করেন। এরপর তিনি বলেন, দল নির্দেশ দিয়েছে ২৪ ঘন্টা কাজ করার জন্য। বিজেপির সব বিধায়করাই সকাল থেকে কাজে নেমেছেন। বিজেপি কর্মীরা প্রস্তুত রয়েছেন। দুর্যোগ কাটলেই আমরা মানুষের জন্য ঝাঁপিয়ে পড়বো বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

তিনি ফেসবুকে লিখেছেন, ঘূর্ণিঝড় ইয়াসের বিপর্যয় ঠেকাতে এবং দুর্যোগের মোকাবিলা করতে ২৪ ঘন্টা কাজ করছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। ঝড়-বৃষ্টির মাঝেই নন্দীগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখলাম। আমি আশ্বস্ত করতে চাই, আপনাদের জীবন রক্ষা করাই আমাদের কাছে সবচেয়ে বড় কাজ।

ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে আছে।
টুইটারেও পোস্ট করেছেন তিনি।

– *Shri. Suvendu Adhikari,* Leader of Opposition

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *