রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল ঘাটালে

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে রবিবার বিকেলে বিজেপি বিক্ষোভ দেখাল ঘাটালের দন্দীপুরে মিছিল করে।আমফান ঝড়ের টাকা ক্ষতিগ্রস্তরা পাচ্ছে না বলে অভিযোগ করে বিজেপি। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ করা হয় ওই মিছিলের মাধ্যমে। মিছিলে ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাম কুমার দে, বিজেপির জেলা সম্পাদক গণেশ মান্না। যুব মোর্চা সাধারণ সম্পাদক সমীর দলুই, পূর্ব মন্ডলের সভাপতি বিশ্বজিৎ জানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

রবিবার সকালে রানির বাজার গ্রেপ্তার হওয়া সাত জন বিজেপির কর্মীর বাড়িতে জেলা নেতৃবৃন্দ সমবেদনা জানাতে যান। তাদের পরিবারের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় বলে জানান নেতৃবৃন্দ। উল্লেখ্য, কিছুদিন আগে রানীর বাজারে বিজেপি তৃণমূল সংঘর্ষ হয়েছিল ও বিজেপির কয়েকজন কর্মী গ্রেপ্তার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *