জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুন: বিজেপির আট বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে সেই সঙ্গে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসের প্রতিবাদে মিছিল ও জনসভার আয়োজন করল বিজেপি। আজ পশ্চিম মেদিনীপুরের বেলদাতে এই মিছিলের আয়োজন করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, মেদিনীপুরের সাংসদ তথা কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্যরা। মিছিলটি বেলদার বাইপাস সংলগ্ন স্থান থেকে শুরু করে বেলদা কেশিয়াড়ি মোড় পর্যন্ত সংঘটিত হয়। মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক অংশগ্রহণ করে। শেষে একটি পথসভার আয়োজন করা হয় বেলদা কেশিয়াড়ি মোড় সংলগ্ন স্থানে।পথসভায় রাজ্যের বর্তমান অবস্থা এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিয়ে বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা।


