স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৩ জুন: ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস উদযাপন এবং বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্না অবস্থান বিক্ষোভ উত্তর দিনাজপুর জেলা বিজেপির। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে বিজেপির এই ধর্না বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার, জেলা সম্পাদক নিমাই কবিরাজ, প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীসহ বিজেপির অন্যান্য কর্মী ও কার্যকর্তারা।
নির্বাচন পরবর্তী উত্তর দিনাজপুর জেলা তথা সারা রাজ্যজুড়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস আর হিংসার কবলে পড়ে বহু বিজেপি কর্মী ও কার্যকর্তারা ঘরছাড়া হয়ে রয়েছেন বলে অভিযোগ। এইসব বিজেপি কর্মীদের ঘরে ফিরিয়ে আনা, হিংসার রাজনীতি বন্ধ করার দাবি সহ রাজ্যজুড়ে গণতন্ত্র হত্যার প্রতিবাদ জানিয়ে বুধবার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে ধর্না অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি।

