কেন্দ্রীয় বাহিনীকে জয় বাংলা লেখা মাস্ক দেওয়ায় রায়গঞ্জে বিজেপির প্রতিবাদ

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৫ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাহিনীকে জয় বাংলা লেখা মাস্ক তুলে দেবার প্রতিবাদে আজ রায়গঞ্জ শহরে এম জি রোড বিজেপি জেলা দপ্তরের সামনে রাস্তা অবরোধ করে। আন্দোলনকারিরা কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া মাস্কে জয় বাংলা শ্লোগানে তীব্র আপত্তি জানিয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে অপমান করা হয়েছে। এই মাস্ক পরিবর্তন না করা পর্যন্ত তারা লাগাতর আন্দোলন চালিয়ে যাবেন। পুলিশ ঘটনাস্থলে পৌছালে অবরোধ তুলে নেয়। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, নবান্ন থেকে এই মাস্ক পাঠানো হয়েছে।সেগুলোই কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *