রামপুরহাটে গণহত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পুরুলিয়ায় বিক্ষোভ বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ২৩ মার্চ, পুরুলিয়া: রামপুরহাটে গণহত্যার প্রতিবাদে রাজ্যের অন্যান্য জেলার সাথে সাথে পুরুলিয়াতেও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। আজ পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপি নেতা কর্মী ও সমর্থকরা। গণহত্যার ঘটনায় দোষীদের চিহ্নিতকরণ করে শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

বিজেপি জেলা সভাপতি বলেন, “সিন্ডিকেট আর দুর্নীতির বলি হলেন নিরপরাধ মানুষ। এই ভাবে মানুষের যারা প্রাণ কাড়ল তাদের চরম শাস্তি দিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *