ভ্যাকসিন নিয়ে দলবাজি ও হাসপাতালে দালাল রাজের বিরুদ্ধে নবদ্বীপ হাসপাতালের সামনে বিক্ষোভ বিজেপির

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ এপ্রিল:
রাজ্যজুড়ে ভ্যাকসিন নিয়ে দলবাজির বিরুদ্ধে বারবার অভিযোগ করেছে বিরোধীরা। তাতে বাদ যায়নি নবদ্বীপের নাম। বারবার ভ্যাকসিন নিয়ে দলবাজিতে সবার আগেই নবদ্বীপের নাম উঠে এসেছে, আর আজ তার সাথে জুড়লো দালাল চক্রের অভিযোগ। আর তারই প্রতিবাদে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।

অভিযোগ, সারা রাজ্যজুড়ে যেভাবে মানুষের ভ্যাকসিন নিয়ে ভোগান্তি হচ্ছে তার একমাত্র কারণ দলবাজি।আর সেই ছবি বারবার প্রকাশ্যে এসেছে। আজ তারই প্রতিবাদে নবদ্বীপে বিক্ষোভ দেখালো বিজেপি।

নবদ্বীপ বিজেপি উত্তর মন্ডলের সভাপতি আনন্দ দাস অভিযোগ করেন, ভ্যাকসিন নিয়ে নবদ্বীপে যে দলবাজী হচ্ছে তা বন্ধ করার প্রতিবাদে আজ এই বিক্ষোভ। এছাড়াও হাসপাতালের মধ্যে বিভিন্ন সময় দালালরাজ চলছে। তার প্রমাণ রয়েছে আমার কাছে। সেই বিষয়ে বারবার হাসপাতাল সুপারকে জানালেও তিনি কোনও রকম ভ্রুক্ষেপ করেননি। বার বার সুপারকে বলতে আসলে সুপারের দেখা মেলেনি। আজ ডেপুটেশন দেবার কথা ছিল হাসপাতাল সুপারের কাছে, কিন্তু বেলা ১টা বেজে গেলেও সুপার আসেননি। নদিয়া জেলা স্বাস্থ্য দপ্তরকে বারবার জানালেও কোনও ব্যবস্থা নেয়নি সুপারের বিরুদ্ধে।

আরও পড়ুন রানাঘাটের ধানতলায় স্কুলে যাওয়ার পথে দুই কিশোর কিশোরীর শারীরিক সম্পর্ক, সন্তান প্রসবের পর পলাতক কিশোর

আজ আবার এই হাসপাতালের বিরুদ্ধে দালাল চক্রের অভিযোগ উঠেছে। নবদ্বীপের বিজেপি উত্তর মন্ডলের সভাপতি আনন্দ দাস আরও অভিযোগ করেন, হাসপাতালে ডাক্তারের পাশেই থাকে এই দালালরা। আর সমস্ত পরীক্ষা করার জন্য ডাক্তারেরা তাদের কাছেই যাবার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *