শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির

আমাদের ভারত, শিলিগুড়ি, ২৪ জানুয়ারি: দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। মাঝে কয়েকদিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুললেও পুনরায় করোনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে দার্জিলিং জেলা বিজেপির পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে অবস্থান-বিক্ষোভ করা হয়। এই অবস্থান বিক্ষোভে শিলিগুড়ি পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে যে সমস্ত বিজেপি প্রার্থীরা তারা যেমন উপস্থিত ছিলেন তেমনি শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি এবং ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়কও উপস্থিত ছিলেন।

বিজেপির পক্ষ থেকে জেলা সভাপতি আনন্দময় বর্মন বলেন, একদিকে যখন রাজ্যের সমস্ত কিছু খুলে দেওয়া হচ্ছে সেই সময় দাঁড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠান কি কারণে বন্ধ রাখা হচ্ছে তা বোঝা সম্ভব নয়। আমরা ভোট করতে গিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানতে পারছি তারা স্কুল কলেজ খোলার বিষয়ে আগ্রহী। তারা চায় অতিশীঘ্রই যাতে স্কুল-কলেজ সহ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে পড়ুয়াদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আর যাতে না হয় সেই কারণেই যখন সরকারের পক্ষ থেকে সমস্ত কিছু খুলে দেওয়া হচ্ছে সেই ভাবে যাতে স্কুল কলেজও খুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *