তোষণবাদ ও পরিবারতন্ত্র হটানোর ডাক, বাকুঁড়ায় বিক্ষোভ বিজেপির

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ আগস্ট: ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে আজ বিজেপির পক্ষ থেকে তোষণ ও পরিবারতন্ত্র হটানোর ডাক দেওয়া হয়েছে। এই দাবিতে আজ বাঁকুড়া জেলা বিজেপির উদ্যোগে তামলিবাঁধে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

স্বাধীনতার পর দীর্ঘদিন দেশের শাসন ক্ষমতায় থেকে দেশে পরিবার তন্ত্র, তোষণ ব্যবস্থা কায়েম হয়েছে। যার ফলে এক শ্রেণির সুবিধাভোগী রাজনৈতিক নেতা ও তাদের বশংধর কিছু মানুষ সুবিধা ভোগ করে আসছে আর দেশের আপামর জনগণের দুর্দশা হয়েছে। এই ব্যবস্থা দেশ থেকে দূর করার ডাক দিয়েছে বলে বিক্ষোভ সমাবেশে এই বক্তব্য তুলে ধরা হয়। এছাড়াও সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল “ইন্ডিয়া” নাম দিয়ে জোট বাধার চেষ্টা শুরু করেছে। দুর্নীতির দায়ে অভিযুক্ত অধিকাংশ নেতারা এই জোটে যোগ দিয়েছে বলে এদিন কটাক্ষ করা হয়।

বাঁকুড়া জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্র মন্ডল সহ বিভিন্ন বক্তা এদিন বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *