পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ জানুয়ারি: প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম তালিকাতে নাম থাকলেও, চূড়ান্ত তালিকা থেকে যোগ্য ব্যক্তিদের নাম বাদ পড়ায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। আজ মেদিনীপুর সদর বিডিও অফিসে মেদিনীপুরের তিনটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভকারীরা বিডিও অফিসে প্রবেশ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়।

জানাগেছে, আবাস প্লাস যোজনার প্রথম তালিকাতে যে সব যোগ্য গ্রামবাসীদের নাম ছিল, চূড়ান্ত তালিকা থেকে তাদের নাম বাদ চলে যায়। সেই সঙ্গে বহু যোগ্য গ্রামবাসীও এই প্রকল্পে নাম না আসার জন্য বিক্ষোভ দেখানো হয়।

