খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিজেপির উদ্যোগে প্রতীকি অবস্থান বিক্ষোভ কর্মসূচি চুঁচুড়ায়

আমাদের ভারত, হুগলী, ৩০ জুলাই: বর্তমানে সঙ্কটময় পরিস্থিতিতে যেখানে মানুষ কর্মহীন, সংসার চালাতে গিয়েই মানুষের প্রাণ ওষ্ঠাগত, সেখানে অনিয়ন্ত্রিত ভাবে আলু, লঙ্কা সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে। তারই প্রতিবাদে বিজেপির চুঁচুড়া মন্ডলের উদ্যোগে ঘড়ির মোড়ে এক প্রতীকি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ “বড়ো লোকের পাতে ভাত, আর গরিবের পেটে লাথ” এই হয়েছে বর্তমান শাসকদলের অনুশাসনের পন্থা। আলু, লঙ্কা আর সোনা আজ সমান সমান। তিনি জানান, সুফল বাংলায় যে আলু আজ রাজ্য সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে তা অতি নিম্নমানের। তাঁরা বিনা বন্ডের আলু আরও কম দামে এনে ২৫ টাকা কেজি দরে মানুষকে সরবরাহ করছে। এতে আখেরে সরকারের মুনাফাই হচ্ছে। আর সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে। অবিলম্বে যাতে বাজারদর নিয়ন্ত্রিত হয় তারই হুশিয়ারি দেওয়া হয় এদিনের কর্মসূচি থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *