শালবনিতে বিজেপির পঞ্চায়েতগুলির দখল নেওয়া শুরু 

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট:
গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের যে সমস্ত গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ছিল গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর সেই সকল পঞ্চায়েতগুলি একে একে দখল নিতে চলেছে তৃণমূলl

গত পঞ্চায়েত নির্বাচনে সাতজন বিজেপি সদস্য নির্বাচিত হওয়ায় কয়েক বছর ধরে গেরুয়া শিবিরের দখলে ছিল পাঁচ নম্বর লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েতl ওই পঞ্চায়েতের  প্রধানসহ পাঁচজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় সোমবার আনুষ্ঠানিকভাবে গ্রাম পঞ্চায়েতটির দখল নিল তৃণমূলl

লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েতের জয়পুরে এদিন বিজেপির পঞ্চায়েত সদস্যদের তৃণমূলে যোগদানের পাশাপাশি যোগদান মেলার আয়োজন করা হয়েছিল। যোগদান পর্বে বিজেপির মন্ডল সভাপতিও তৃণমূলে যোগদান করেছেন। যোগদান সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, ব্লক নেতৃত্ব সনৎ মাহাতো, যুব সভাপতি গৌতম বেরাl লালগেড়িয়া অঞ্চলে এদিন প্রায় ৫০০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বলে জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *