জে মাহাতো, মেদিনীপুর, ২৯ আগস্ট:
ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ঘাটাল বিধানসভা এলাকার বালিডাঙ্গা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছিলl স্বাস্থ্য মেলায় স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন রকম পরামর্শ প্রদান ও আলোচনা করা হয়l স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতামূলক প্রচারও করা হয় এদিনের স্বাস্থ্য মেলা থেকেl
স্বাস্থ্য মেলায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সিটিসেলের কনভেনার মাননীয়া ডক্টর অর্চনা মজুমদার, রাজ্য বিজেপির সহ-সভানেত্রী ভারতী ঘোষ, উত্তম মন্ডল, তারক বেরা এবং ঘাটালের বিধায়ক শীতল কপাট। গতকালের এই স্বাস্থ্য মেলায় উপস্থিত ছিলেন এলাকা কয়েকশো মানুষl

