কেশপুরের গোলারে বিজেপির দলীয় কার্যালয় ভাঙ্গচুরের ঘটনায় উত্তেজনা, অভিযোগের তির তৃণমূলের দিকে

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ মার্চ: আবারও ভোটের আগে বিজেপির দলীয় কার্যালয় ভাঙ্গচুরের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের গোলার এলাকায়। অভিযোগের তির তৃণমূলের দিকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
এই সম্পর্কে কেশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রীতিশ রঞ্জন কুঙ্গর বলেন, সাধারণ মানুষের কাছ থেকে তৃণমূল দূরে সরে গিয়েছে। কেশপুরের মানুষ চাইছে তৃণমূলকে পরাস্ত করতে। তাই তৃণমূল এইরকম সন্ত্রাস করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *