বসিরহাট সীমান্ত এলাকায় বাইক র‍্যালিতে অংশ নিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর

আমাদের ভারত, উত্তর ২৪ পরগ,২৩ জানুয়ারি: বনগাঁ লোকসভার অন্তর্গত বসিরহাট মহাকুমার স্বরূপনগর ব্লকের আজ শনিবার সকাল ১১ টা নাগাদ বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এর নেতৃত্বে এক বাইক র‍্যালি হয়। বিজেপি কর্মী সমর্থকরা সকাল থেকে বিশেষ করে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম চারঘাট, সগুনা, কপিলেশ্বরপুর সহ বেশ কয়েকটি গ্রামে মোটরসাইকেল র‍্যালি করেন।

বাইক র‍্যালিতে অংশগ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নে শান্তনু ঠাকুর বলেন, মতুয়া ভোট নিয়ে বেশি রাজনীতি করা যাবে না। মতুয়াদের স্থায়ী নাগরিকত্ব বিল পাস করাতে হবে, সেই অপেক্ষায় রয়েছি। মতুয়া সম্প্রদায়ের মানুষও সেই দিকে তাকিয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আস্থা ভরসা আছে, কিন্তু সময় কম, মতুয়াদের উন্নতিতে সিপিএম, কংগ্রেস এমনকি তৃণমূল সরকারও কিছু উন্নতি করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *