ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিককে সরানোর দাবি জানালেন বিজেপি সাংসদ অর্জুন সিং

প্রতীতি ঘোষ ব্যারাকপুর, ২১ এপ্রিল: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিক (ডিসিপিনর্থ) কে অমরনাথ’কে অমরনাথ’কে সরানোর দাবি তুললেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁকে না সরালে ভাটপাড়া, জগদ্দল বিধানসভা এলাকায় ভোট শান্তিপূর্ণ হবে না বলে তিনি মনে করেন।

ষষ্ঠ দফা নির্বাচনের আগে কে অমরনাথের বিরুদ্ধে অর্জুন সিং অভিযোগ করে বলেন, “ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিক কে অমরনাথ’কে যদি নির্বাচন কমিশন না সরায় তাহলে ভাটপাড়া, জগদ্দল বিধানসভার ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন না। কারন এই পুলিশ কর্তা নিজে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন গণ্ডগোল করছেন। তাই একনাকে না সরানো হলে এই অঞ্চলের মানুষ আগামীকাল ভোট বয়কট পর্যন্ত করতে পারেন।”

প্রসঙ্গত নির্বাচনের আগে যেভাবে জগদ্দল ও ভাটপাড়া বিধানসভার বিভিন্ন এলাকায় বোমাবাজি শুরু হয়েছে তাতে এই দুই বিধানসভা অঞ্চলে শান্তিপূর্ন ভোট হওয়া কতটা সম্ভব তা নিয়েই প্রশ্ন দানা বাধছে সাধারন ভোটারদের মধ্যে। মঙ্গলবার রাতে জগদ্দল বাজারে বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *