রাস্তার পাশে বসে বন্যাদুর্গতদের সঙ্গে খাবার খেলেন বিজেপি বিধায়ক শীতল কপাট

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ জুলাই: রাজ্য সড়কের ধারে বসে কমিউনিটি কিচেনে বন্যা দুর্গত মানুষদের সাথে বসে রাতের খাবার খেলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। শুক্রবার রাতে ঘাটাল শহরের বিবেকানন্দ মোড়ে বসে তিনি খাবার খাওয়ায় অভিভূত ওই এলাকার মানুষজন।

জানাগেছে, স্থানীয় কিছু যুবক বন্যাদুর্গতদের জন্য এই কমিউনিটি কিচেন চালু করেছিল। তা জানতে পেরে বিধায়ক নিজে এবং বিজেপি তাদের সাহায্য করতে এগিয়ে আসে। সেখানে বসে খাবার খাওয়ায় উদ্যোক্তারা বলেন, বলেন, এর আগে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের বিধায়কদের তারা দেখেছেন কিন্তু কোনও বিধায়ক’কে এভাবে সাধারণ মানুষের সাথে রাস্তার ধারে বসে খেতে তারা কখনো দেখেননি। এতটা কাছে তারা কোনওদিন অন্য বিধায়ককে পাননি। বিধায়কের পাশে বসে খাওয়ার সময় এক যুবক বলেই ফেললেন, কোনও বিধায়ককে এত কাছ থেকে পাওয়া যায়নি, খাওয়া তো দূরের কথা!

এই বিষয়ে বিধায়ক শীতল কপাট বলেন, তিনি সাধারণ মানুষের সঙ্গে একসাথে মিশতে পেরে গর্ববোধ করছেন।
সরকারি সাহায্য ছাড়া, উদ্যোক্তারা যেভাবে এক-দেড় হাজার মানুষকে প্রতিদিন খাওয়াচ্ছেন , তার জন্য তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। মানুষ তাঁকে নির্বাচিত করেছেন। তাই সাধারণ মানুষের সাথে এভাবেই মিশে থাকতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *