ঘাটালে ক্ষতিগ্রস্ত চাষিদের আলু বীজ বিতরণ বিজেপি বিধায়কের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার ব্যবস্থাপনায় ঘাটালে আলু চাষিদের আলু বীজ বিলি করা হলো। বীজ বিলি করলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।

অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত ঘাটাল বিধানসভার ১৫০ জন আলু চাষিকে ঘাটাল কলেজ মোড় এলাকায় এক বস্তা করে আলু বীজ বিলি করলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী হাসি হালদার, বিজেপি নেতা স্বরূপ বর সহ বিজেপি কর্মী থেকে শুরু করে আলু চাষিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *