খড়ার পৌরসভার প্লাবিত এলাকায় কমিউনিটি কিচেন চালু বিজেপি বিধায়কের

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বেশ কয়েকদিন ধরে ঘাটাল মহকুমার বানভাসি অবস্থা। ঘাটাল মহকুমার পৌরসভাগুলিও প্লাবিত। এই বন্যা পরিস্থিতিতে মানুষজনের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থায় বন্যাদুর্গতের জন্য কমিউনিটি কিচেন চালু করেছে বিজেপি।

আজ, খড়ার পৌরসভায় বন্যার জলে প্লাবিত বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি বলেন, বন্যা এবং বৃষ্টির ফলে মানুষ দুর্দশায় আছে। পর্যাপ্ত খাবার এবং পানীয় জল, ত্রাণ নেই। সেই কারণেই বিভিন্ন ওয়ার্ডে আমরা কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেছি। যেখানে প্রতিদিন বন্যার্তদের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে। যতদিন পর্যন্ত না বন্যা কমছে ততদিন এই কমিউনিটি কিচেন চলবে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, আমরা বেশ কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেছি এবং মানুষজনকে খাবার এবং পানীয় জল সরবরাহ করেছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *