কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ আগস্ট:
বৃহস্পতিবার ঘাটালের বিধায়ক শীতল কপাট ঘাটাল ব্লকের ৩ এবং ৪ নম্বর অঞ্চলের বন্যা কবলিত এলাকার মানুষদের ত্রাণ সামগ্রী দিলেন। শুকনো খাবার, ত্রিপল ওষুধ এবং পানীয় জল তিনি বন্যার্তদের হাতে তুলে দিলেন।

শীতলবাবু এদিন অভিযোগ করেন, বেছে বেছে বন্যা প্লাবিত এলাকায় বিজেপি কর্মীদের সরকারি ত্রাণ থেকে বঞ্চিত করছে শাসক দল। বিজেপি কর্মী তো বটেই, এমনকি যারা বিজেপিকে ভোট দিয়েছেন সেইসব বন্যার্তদের সরকারি ত্রাণ দিচ্ছে না এলাকার শাসক দলের নেতা ও কর্মীরা। বিধায়ক শীতলবাবু বন্যা প্লাবিত এলাকাগুলোতে চষে বেড়াচ্ছেন এবং সাধ্যমত মানুষজনকে ত্রাণ দিচ্ছেন। খরারে কমিউনিটি কিচেন খোলা হয়েছে বিধায়কের উদ্যোগে। তিনি জানান, আমরা সাধ্যমতো বন্যা প্লাবিত মানুষদের সহায়তা করার চেষ্টা করছি।


