দুর্ঘটনার কবলে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার সহ ১০, ভর্তি হাসপাতালে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৯ মে: অনুষ্ঠানে যোগ দিতে এসে দুর্ঘটনার কবলে পড়ল হরিণঘাটার বিজেপি বিধায়ক তথা কবিশিল্পী অসীম সরকার সহ ১০জন। আহতদের মধ্যে ২ জন পুলিশ কর্মী রয়েছে। ইসলামপুরে অনুষ্ঠান করে ফেরার পথে চাকুলিয়ায় দুর্ঘটনায় পড়েন অসীম সরকার।

রবিবার ইসলামপুরের মিলনপল্লীতে এক কবিগানের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন অসীম সরকার। অনুষ্ঠান শেষে গাড়িতে করেই ইসলামপুর থেকে কলকাতার উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। সেসময় চাকুলিয়া থানার কানকি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে
তাদের গাড়িটি বিকল হয়ে পড়ে। খবর পেয়ে কানকি ফাঁড়ির পুলিশ অসীমবাবুদের গাড়িটি টেনে অন্যত্র নিয়ে যাওয়ার সময় একটি লরি সজোরে ধাক্কা মারে পরপর দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে। ঘটনায় অসীম সরকার, দুই পুলিশ কর্মী সহ মোট ১০ জন জখম হয়েছেন।

তড়িঘড়ি তাদের কিশানগঞ্জের এক বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। যদিও চিকিৎসার পর আপাতত আহতরা সকলে স্থিতিশীল হলেও দুই পুলিশ কর্মীর অবস্থার অবনতি হওয়ায় তাদের শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *