রাখি বন্ধনে ভিন্ন মাত্রা বালুরঘাটে, কৃষকদের সঙ্গে দিনভর ধানের চারা রোপণ বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২২ আগষ্ট: কৃষকদের সাথে দিনভর ধানের চারা রোপন করে অন্য রাখি বন্ধন উৎসব পালন বালুরঘাটে। রবিবার এই উৎসবকে সামনে রেখে কৃষকদের কাজের অনুভূতি নিতে দেখা গেল খোদ বিধায়ক অশোক লাহিড়ীকে।

রাখী পূর্ণিমার লগ্নে মাঠে নেমে কৃষকদের সাথে নিজে হাতে ধানের চারা রোপণও করেছেন বিজেপির এই বিধায়ক। সরাসরি মাঠে নেমে কৃষকদের সাথে বিধায়কের এমন চাষাবাদ করার ছবি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়েছে গোটা দক্ষিন দিনাজপুরে।

বিধায়ক অশোক লাহিড়ী বলেন, কৃষকদের উৎপাদিত ফসল খেয়েছেন। কিন্তু কিভাবে তা উৎপাদিত হয় সেই অভিজ্ঞতা ছিল না। সেকারণেই রাখি পুর্নিমার দিনে কিছুটা সম্প্রীতি বোধ থেকেই এদিন মাঠে নেমে কৃষকদের হাতে রাখি পরিয়ে, ধানের চারা রোপণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *