কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হাবড়া থানা ঘেরাও করে স্মারকলিপি বিজেপির

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ সেপ্টেম্বর: হাবড়া সহ রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি, মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রবিবার দুপুরে হাওড়া থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি। এদিন বারাসাত জেলার প্রিথিবা, কুমড়ো, রাউতারা, মছলন্দপুর পঞ্চায়েত বিজেপি মণ্ডলের উদ্যোগে বিক্ষোভ করে সাত দফা দাবি নিয়ে থানার আধিকারিককে স্মারকলিপি জমা দেয়।

দলের এই কর্মসূচিতে যোগ দেন বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্র কান্ত দাস, জেলার বিজেপির ওবিসি মোর্চার সভাপতি নীলরতন মিত্র, জেলা সম্পাদক প্রদীপ চ্যাটার্জি সহ প্রচুর কর্মী সমর্থক অংশ নেয়। এরপর বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে গেটের সমানে বসে প্রতিবাদ জানাতে শুরু করেন। অভিযোগ, তৃণমূলের সন্ত্রাস, বিজেপি কর্মীদের ওপর অত্যাচার, বিজেপি নেতাদের খুন করে আত্মহত্যা বলে চালানো সহ একাধিক দাবি নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা থানার সামনে শ্লোগান দিতে থাকেন।

বিজেপি নেতা প্রদীপ চ্যাটার্জি বলেন,”হাবড়ার কুখ্যাত বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের আঙ্গুলি হেলনে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ ও মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। এই স্বেচ্ছাচারিতা বন্ধ না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বিজেপি। পুলিশ যে তৃণমূলের হয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *