আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ নভেম্বর: রাষ্ট্রপতি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ তুলে তৃণমূল সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামল জলপাইগুড়ি বিজেপি। শনিবার শহরের ডিবিসি রোডের বিজেপি জেলা কার্যালয় থেকে মিছিল হয়। শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে কদমতলায় হাজির হয়। সেখানে রাজ্য সরকারের মন্ত্রীসভা থেকে অখিল গিরিকে বরখাস্ত করার দাবি তুলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হলেন বিজেপি নেতা কর্মীরা।
শুক্রবার রাজ্যের মন্ত্রী অখিল গিরি প্রকাশ্যে রাষ্ট্রপতিকে উদ্দেশ করে কুরুচিকর মন্তব্য করে বলে অভিযোগ। সেখানে তৃণমূলের নেতারা উপস্থিত ছিলেন। টাউন ব্লক একের বিজেপি সভাপতি মনোজ কুমার শাহ বলেন, “অবিলম্বে অখিল গিরিকে বরখাস্ত করতে হবে মন্ত্রী সভা থেকে। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই মন্ত্রীকে বরখাস্ত করতে হবে এই কারণে আমাদের আন্দোলন। আর আমরা নিজেরা ইনজেকশন নিয়ে এসেছি। কারণ পুলিশ আমাদের কামড় দিয়ে দিতে পারে।”

