কল্যাণের বিরুদ্ধে মেদিনীপুরে বিক্ষোভ মিছিল বিজেপি মহিলা মোর্চার, পোড়ানো হলো কুশপুতুল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নামল বিজেপি মহিলা মোর্চা। মেদিনীপুরের মহিলা মোর্চার তরফে একটি ধিক্কার মিছিল বের করা হয়। মিছিলটি জেলা কালেক্টরেটে গিয়ে শেষ হয়। এরপর সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ে কুশপুতুল পোড়ানো হয়। যাতে নেতৃত্ব দেন মহিলা মোর্চার অন্যতম নেতা পারিজাত সেনগুপ্ত।

উপ রাষ্ট্রপতি তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ধনখড়কে কুরুচিকর ভাবে নকল করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাই এবার তার বিরুদ্ধে পথে নামল বিজেপি মহিলা মোর্চা। এদিন মেদিনীপুর শহরজুড়ে একটি ধিক্কার মিছিল বের হয়। এরপর জেলা কালেক্টরেটে বিক্ষোভ দেখানো হয়। ওখানে বক্তারা বক্তব্য রাখেন। এরপরই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলে পোড়ানো হয়। এর সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা মন্ত্রীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

প্রসঙ্গত উল্লেখ্য, সংসদে বিভিন্ন রকম কার্যকলাপের জন্য প্রায় দেড়শো জন রাজ্যসভা ও লোকসভার সাংসদদের বহিষ্কার করেছেন উপ রাষ্ট্রপতি। আর তা নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যে শোরগোল শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি এই ঘটনায় ক্ষোভ ব্যক্ত করেছে বিরোধী দলগুলি। আর তা নিয়েই ধনখড়ের বিরুদ্ধে অসম্মানজনক মিমিক্রি করে বসেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে বিজেপি।

মহিলা মোর্চার মেদিনীপুরের নেতৃত্ব পারিজাত সেনগুপ্ত বলেন, দেড়শো জন সাংসদকে বহিষ্কার করার পর আমাদের দেশের উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বিরুদ্ধে কুরুচিকর অঙ্গভঙ্গির করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা তাই ইন্ডিয়া জোটের নায়ক ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুল দাহ করলাম। কারণ এর আগেও তিনি এক ধর্ষণকাণ্ডেও কুরুচিকর মন্তব্য করেছেন। আমরা রাজনীতিগতভাবে তার কুশ পুতুল দাহ করলাম এবং তাকে তীব্র ধিক্কার জানালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *