Vote, West Bengal, BJP, ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই জরুরি বৈঠকে বিজেপি নেতৃত্ব, মঙ্গলবার প্রকাশ হতে পারে প্রথম প্রার্থী তালিকা

আমাদের ভারত, ১৫ মার্চ: পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়েছে। ভোট ঘোষণা হতেই জরুরি বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব। শমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, ভূপেন্দ্র যাদব, সুনীল বনসলদের উপস্থিতিতে ওয়েস্টিন হোটেলে বৈঠক হয়। সূত্রের খবর, মঙ্গলবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে।

প্রথম দফার তালিকায় প্রায় ১৫৫ জন প্রার্থীর নাম থাকতে পারে বলে খবর। আগামীকাল দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন শমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। ওই বৈঠকের পরই মঙ্গলবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে বলে সূত্রের খবর।

এদিকে সোমবার রাজ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। পশ্চিমবঙ্গে ভোট হবে ২৩ ও ২৯ এপ্রিল। ফলপ্রকাশ হবে ৪ মে। বাংলায় প্রথম দফায় ১৫২টি আসনে ভোট হবে। দ্বিতীয় দফায় ১৪২টি আসনের ভোট হবে। প্রথম দফায় উত্তরবঙ্গ, জঙ্গল মহলে ভোট হবে।

১৬ জেলার প্রথম দফায় ভোট হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম বীরভূমে।

সাত জেলায় দ্বিতীয় দফায় ভোট হবে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *