Sukanta, BJP, Congress, TMC, বিধানসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূলের জোট হতে চলেছে, জল্পনা উস্কে দিলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ২১ ফেব্রুয়ারি: রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করতে ইচ্ছুক কংগ্রেস। দিল্লির কংগ্রেস নেতারা এই জোট নিয়ে উদ্যোগী হয়েছেন বলে জল্পনা উস্কে দিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করতে ইচ্ছুক কংগ্রেস। কংগ্রেসের দিল্লির নেতৃত্ব এই জোট নিয়ে উদ্যোগী হয়েছেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সুকান্ত মজুমদারের দাবি, তিনি শুনেছেন কংগ্রেস তৃণমূলের কাছে রাজ্যে ২৫টি আসন চেয়েছে। তৃণমূল হয়তো তাদের ১০টি ছেড়ে দেবে। তাঁর কথায়, “আমি শুনতে পাচ্ছি কংগ্রেস ২৫টা সিট চাইছে। তৃণমূল হয়তো ৫-১০টাতে রাজি হয়ে যাবে। তখন শুভঙ্কর সরকারকে দেখবেন পিসির কোলে বসে গেছে। সেও বলবে আমিও ভাইপো।

অন্যদিকে বিজেপি ঘরে ঘরে চিঠি পাঠাচ্ছে জয় মা কালী বলে। এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করেছে অবশেষে রামকে ছেড়ে কালীকে ধরেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নকল করছে বিজেপি। এর পাল্টা সুকান্ত মজুমদার বলেন, আমরা তো রামকে- কালীকে আগে থেকেই ধরে আছি। তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞাসা করুন তারা কি আল্লাকে ছেড়ে কালীকে ধরেছেন? নাকি আল্লাকে ধরে রেড রোডে দাঁড়িয়ে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *