খড়দহে রবীন্দ্র নাথ ঠাকুরের মুর্তিতে মালা দিতে বাধা বিজেপি নেতা সায়ন্তন বসুকে, তৃণমূলের বিক্ষোভ

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২০ জুলাই:
মঙ্গলবার খড়দহের ফেরিঘাট এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দিতে বাধা বিজেপি নেতা সায়ন্তন বসুকে। তাঁকে ঘিরে তৃণমূল কর্মীদের গো ব্যাক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল খড়দহের ফেরিঘাট এলাকায়।

এই খড়দহ ফেরিঘটা এলাকায় একসময় কিছুদিন ছিলেন রবীন্দ্র নাথ ঠাকুর। সেখানে তাঁর স্মৃতিতে একটি মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। সেই মূর্তিতে মালা দিতে আজ
সেখানে যান সায়ন্তন বসু। তিনি সেখানে পৌঁছলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। সায়ন্তন বসুর উদ্দেশে কালো পতাকাও দেখানো হয়। বিজেপির অভিযোগ তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেন তৃণমূল নেতাকর্মীরা। সেই সময় দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় ও পরে ধস্তাধস্তিও হয় বিজেপির ও তৃণমূল কর্মীদের মধ্যে। রবীন্দ্রনাথের মূর্তি ঘিরে রাখেন তৃণমূল কর্মীরা। অবশেষে মালা না দিয়ে ফিরে আসতে বাধ্য হন বিজেপি নেতা সায়ন্তন বসু।


রবীন্দ্র নাথ ঠাকুরের মূর্তিতে মালা না দিয়ে ফেরার সময় ক্ষুব্ধ বিজেপি নেতা সায়ন্তন বসুর বক্তব্য, “তৃণমূল একটি চূড়ান্ত অসভ্য রাজনৈতিক দল। আমি কেনো আজ রবীন্দ্র নাথ ঠাকুরের মূর্তিতে মালা দেবো, রবীন্দ্র নাথ ঠাকুরের আজ কি আছে এই সমস্ত কথা বলে আমাকে হেনস্থা করা হলো, মূর্তিতে মালা দিতে দেওয়া হলো না পর্যন্ত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *