কাশ্মীরে ফের বিজেপি নেতা খুন!দুদিনে পরপর ২ নেতার উপর জঙ্গি হামলা

আমাদের ভারত, ৬ আগস্ট: করোনার মধ্যে হলেও রাম মন্দির নির্মাণের ভূমিপুজো নিয়ে কিছুটা উৎসব মুখর হয়েছিল ভারতবাসী। কিন্তু তারই মধ্যেই এলো দুঃসংবাদ। ফের জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা এক বিজেপি নেতা। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কাশ্মীরছ পরপর দুই বিজেপি নেতার উপর জঙ্গি হামলার ঘটনা ঘটল।

পরপর দু’দিনে দুজন সরপঞ্চকে নিশানা করল জঙ্গিরা। বৃহস্পতিবার কুলগ্রাম অঞ্চলের অন্তর্গত ভেসসু গাজিগন্ধ অঞ্চলের সারপঞ্চ সাজ্জাদ আহমেদকে বাড়িতে ঢুকে গুলি করে খুন করে জঙ্গিরা। গুলিতে ঝাঁঝরা ওই ব্যক্তিকে অনন্তনাগের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মাসখানেক আগেই কাশ্মীর বান্দিপুরিয় হত্যালীলা চালিয়েছিল জঙ্গিরা। ওয়াসিম বারি , উমর বারি ও তার বাবার বশির আহমেদকে বাড়ির সামনে খুন করেছিল জঙ্গিরা। এরা সকলেই বিজেপি সক্রিয় সদস্য ছিল। হিজবুল মুজাহিদিনের অন্যতম পান্ডা বোরহান ওয়ানির মৃত্যুদিনে এই নৃশংস হত্যা লীলা চালিয়েছিল তারা। এরপর ৪ আগস্টও এক বিজেপির সরপঞ্চ আরিফ আহমেদের উপর আক্রমণ হয়। তিনিও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

করোনা আবহে বারবারই উত্তপ্ত হয়ে উঠছে উপত্যকা। বারবার শাসক শিবিরের নেতাদের নিশানা করছে এখন জঙ্গিরা। কিন্তু জঙ্গি দমনের কাজও জোরকদমে চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। শুধু এপ্রিল মাসেই নিকেশ করা হয়েছে ২৮ জন জঙ্গিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *