পার্থ খাঁড়া, ময়না, পূর্ব মেদিনীপুর, ৩ মে: অবরোধ তুলতে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি। আটক পটাশপুরের বিজেপি নেতা মোহন শী।
ময়না বিজেপির বুথ সভাপতিকে খুনের প্রতিবাদে গতকাল ময়নায় পথ অবরোধ করে বিজেপি কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছিলেন শুভেন্দু। সেই বনধ সফল করতে পটাশপুরের টেপরপাড়ায় এগরা বাজকুল রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি কর্মী সমর্থকরা। অবরোধ তুলতে গেলে প্রথম পটাশপুর থানার পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি কর্মীসমর্থকদের, পরে দফায় দফায় লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় পটাশপুরে বিজেপি নেতা মোহন শী কে।

