পরলোকে বাঁকুড়ার বর্ষীয়ান বিজেপি নেতা গুণময় চট্টোপাধ্যায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ মার্চ: চলে গেলেন বাঁকুড়ার বর্ষীয়ান বিজেপি নেতা গুণময় চট্টোপাধ্যায়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮১। বার্ধক্যজনিত কারণে তিনি বেশ কিছুদিন ভুগছিলেন। তার শারীরিক অবস্হার অবনতি হলে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অশীতিপর গুণময় বাবু ছাত্রাবস্হায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘে যোগ দেন।পরে জনসংঘের জেলা সংগঠনের দায়িত্বপূর্ণ পদ সামলান। সত্তরের দশকে জনতা পার্টি গঠন হলে তিনি দলের জেলা সম্পাদকের দায়িত্ব সামলান। সেই সময় তিনি বিধানসভায় জনতা পার্টির প্রার্থী হিসাবে বাঁকুড়া কেন্দ্রে প্রতিদ্বন্দ্বীতা করেন। জনতা পার্টি ভেঙে ভারতীয় জনতা পার্টি গঠিত হলে তিনি ঐ দলে যোগদেন ও জেলা সম্পাদকের ওপরে জেলা সভাপতির পদ অলংকৃত করেন।

তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মরদেহ বিজেপির জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *