আমাদের ভারত, ৭ জুন: ভগবান শিবের পুজো নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন মৌলবি ইলিয়াস। ভগবান শিবকে অপমান করেছেন। শিবলিঙ্গের পুজোকে প্রাইভেট পার্ট বলে কটাক্ষ করে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন তিনি। এই অভিযোগ তুলেই তাকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন বিজেপি নেতা তাজিন্দের পাল বগ্গা।
একটি সর্বভারতীয় টিভি চ্যানেলের টক শোতে মৌলবি ইলিয়াসকে বলতে শোনা গেছে, হিন্দুরা কেন গোপনাঙ্গের পূজা করছে? ইলিয়াস বলেছেন, “আমি জিজ্ঞাসা করতে চাই কেন এটা করছেন? কেন বেদ গীতার বিরুদ্ধে গিয়ে গোপনাঙ্গের পুজো করছেন? শ্রী রাম শ্রী কৃষ্ণের বিরুদ্ধে গিয়ে গোপনাঙ্গের সাথে আপনার কী করার আছে?” এরপরই শিবলিঙ্গকে প্রাইভেট পার্ট বলে উল্লেখ করে তির্যক হাসি হাসতে দেখা যায় ইলিয়াসকে। তাকে বলতে শোনা যায়, “কেন গোপনাঙ্গের পূজা করছ? কেন লিঙ্গ ও যোনির পূজা করছো? কেন গরিব কোটি হিন্দুদের নরকে নিয়ে যাচ্ছেন? শ্রীরাম শ্রী কৃষ্ণের পথে আসুন রাবণ কংসের পথ ত্যাগ করুন।”
. @Uppolice Zee News,Noida organised this debate. Pls take action for mocking Hindus and Mahadev
pic.twitter.com/hcZytnF3sY— Tajinder Bagga (@TajinderBagga) June 7, 2022
টিভি চ্যানেলে ইলিয়াসের এই বক্তব্যের অংশটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটি টুইট করে বিজেপি নেতা তাজিন্দের পাল বগ্গা লিখেছেন, “এটা কি ভগবান শিবের বিরুদ্ধে অবমাননার মন্তব্য নয়? ইলিয়াসকে গ্রেফতার করুন। দেখুন তার শয়তানি হাসি। সে সমাজের জন্য বিপদজনক।”
Is this not a derogatory remark against Lord Shiva? Arrest this person Ilias. See his devilish laughter. He is dangerous for society.@BJP4indla @myogiadityanath @Uppolice https://t.co/KpnM73tvD4
— nishant (@nishant_fighter) June 7, 2022
এরপরই বিজেপি নেতা তাজিন্দের পাল বগ্গা উত্তরপ্রদেশ পুলিশের কাছে ইলিয়াসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি ছাড়াও বহু সাধারণ হিন্দু ইলিয়াসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। অনেকেই প্রশ্ন করেছেন বিতর্কিত মন্তব্যের কারণে যদি নুপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে তাহলে ইলিয়াসের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?

