ত্বহা সিদ্দিকীর রাস্তায় বসে খাওয়ার ছবি দিয়ে তোপ বিজেপি নেতার

আমাদের ভারত, ৪ এপ্রিল: পীরজাদা ত্বহা সিদ্দিকীর রাস্তায় বসে খাওয়ার একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তোপ দাগলেন বিজেপি নেতা সুদীপ্ত গুহ।

মঙ্গলবার সুদীপ্তবাবু লিখেছেন, “ত্বহা সিদ্দিকী রাস্তায় বসে খাওয়া দাওয়া করছেন। আহমেদাবাদ বা ব্যাঙ্গালোর ছেড়ে দিলাম, ঢাকা, ইসলামাবাদ, দুবাই অবুধাবিতে রাস্তায় বসতে দেবে ত্বহাকে? আমরা যদি দুর্গা পূজার ভোগ খেতে রাস্তায় গাড়ি থামিয়ে বসি, পুলিশ-প্রশাসন ছেড়ে দেবে?

ত্বহা সিদ্দিকী জানেন, তৃণমূল এবং সিপিএমের মধ্যে তার একটা ছোট্ট সমর্থনের জন্য প্রতিযোগিতা চলছে, আর বাকী ৭০% মানুষ বিভক্ত। কেউ সঙ্ঘকে গালাগালি দিচ্ছে, কেউ রামকৃষ্ণ মিশনকে, কেউ ইসকনকে, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রকে, আর কেউ স্বয়ং ভগবান রামচন্দ্রকে। সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায়, মৃনাল সেনরা তো সেটাই মাথায় ঢুকিয়ে গেছে তাদের হয়ে? তাহলে তারা শক্তি প্রদর্শন কেন করবো না?’

একের বোঝা দশের লাঠি’ তো বাঙালি মুখস্ত করে মাধ্যমিকে খাতায় লিখে আসার জন্য? বাস্তবে তো উল্টোটাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *