১০ বছর ধরে মতুয়াদের নিয়ে রাজনীতি করেছে তৃণমূল, অভিযোগ বিজেপি নেতার

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৩ আগস্ট: একের পর এক মিথ্যা প্রতুশ্রুতু। ভোটব্যাঙ্ক 
বাড়াতে ১০ বছর ধরে মতুয়া ভক্তদের নিয়ে রাজনীতির করেছে 
তৃণমূল এবং রাজ্য সরকার। করোনা সম্পর্কে সচেতন
করতে বেরিয়ে এমনই অভিযোগ করলেন উত্তর ২৪ পরগণার বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি নেতা স্বপন মজুমদার।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ঘোষণা করেছিলেন শ্রীগুরুচাঁদ ঠাকুরের নামে স্টেডিয়াম করবেন। এছাড়া বনগাঁ-বাগদা রেল চালু করবেন।তার শিলান্যাসও করেছিলন। কিন্তু আজও ট্রেন চালু হয়নি।ঠাকুরনগরের মতুয়া মেলাকে সরকারী স্বীকৃতি 
দেবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু আজও হয়নি।ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের নামে বিশ্ব বিদ্যালয় করার ঘোষাণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা শিলান্যাসেই থেমে আছে। 

তাঁর আরও অভিযোগ,
তৃণমূল পরিচালিত বনগাঁ পৌরসভার পক্ষ থেকে মতুয়া মহাসঙ্ঘের প্রধান উপদেষ্টা বীণাপাণি দেবীকে সামনে রেখে মতুয়াভক্তদের প্রতুশ্রুতি 
দিয়েছিলেন যে মতুয়াভক্তদের 
জন্য বনগাঁ শররে দুটি অফিস ও হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের 
মূর্তি স্থাপন করবেন। আজও পৌরসভা এলাকায় এমন কোনও জায়গা খুঁজে উঠতে পারেননি যেখানে মতুয়া ভক্তদের জন্য অফিস বা মূর্তি স্থাপন করেবন। অথচ প্রচুর গাছ কেটে, মানুষের যাতায়াতের
পথ বন্ধ করে চলছে পার্ক। তৃণমূল কংগ্রেস
পরিচালিত সারকার মতুয়াদের ভাঁওতা দিয়ে, মিথ্যে প্রতুশ্রুতি দিয়ে তাদের নিয়ে রাজনীতি করছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *