গাইঘাটায় বিজেপি নেতাকে মারধর ও খুনের হুমকি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ মার্চ: ব্রিগেডের প্রস্তুতি সভা সেরে বাড়ি ফেরার সময় 
বিজেপি নেতাকে 
মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল 
তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি
ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ধরমপুর ২
নম্বর অঞ্চলে। আহত বিজেপি নেতার নাম সুদাম মণ্ডল।

স্থানীয় সূত্রের খবর, আগামী ৭ তারিখের ব্রিগেডেসভা করবেন নরেন্দ্র মোদী।সেই সভা উপলক্ষ্যে গাইঘাটার ধরমপুর ২ নম্বর 
অঞ্চলের গোপোল এলাকায় ব্রিগেডে যাওয়ার 
প্রস্তুতি মিটিং করে বাড়ি ফিরছিলেন ধর্মপুর ২ নম্বর
অঞ্চলের সদস্য সুভদ্রা 
মণ্ডলের স্বামী সুদাম মণ্ডল। অভিযোগ, মিটিং সেরে বাড়ি ফেরার সময় রাস্তায় কয়েকজন তৃণমূল 
আশ্রিত দুষ্কৃতী তাঁর পথ আটকায়। সুদামবাবু কিছু বোঝার আগেই তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপর দুষ্কৃতীরা জানতে চায় মিটিংয়ের কারণ। বলতে অস্বীকার করলে ফের মারধর করে, এমনকি খুনের হুমকি দেয় দুষ্কৃতীরা। এরপর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন সুদামবাবু। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চম্পট দেয়।এই ঘটনার পর আহত সুদামবাবু রাতেই 
গাইঘাটা থানায় লখিত 
অভিযোগ দায়ের করে। খবর পেয়ে আজ সুদাম 
মণ্ডলকে দেখতে তার বাড়িতে আসেন বিজেপি জেলা ও স্থানীয় নেতারা। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি গাইঘাটা থানার পুলিশ।

বিজেপি নেতা রাজকুমার মিত্র বলেন, পুলিশ যদি ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবো। অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন তৃণমূল নেতা সুভাষচন্দ্র হালাদার।  
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *