রাজেন রায়, কলকাতা, ৬ মার্চ: এবার প্রকাশ্যে দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেন বিজেপি নেতা আনিসুর রহমান। তিনি এদিন আদালতে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এতদিন অভিযোগ করত যে বিজেপি করার জন্য আনিসুর রহমানকে কুরবান শা হত্যাকাণ্ডে ফাঁসানো হয়েছে সেই বিজেপিই আজ যখন রাজ্য সরকার তাদের দেওয়া অভিযোগ তুলে নিয়েছে তখন তাকে সাধুবাদ না জানিয়ে চুপ রয়েছেন। যে দিন এই হত্যাকান্ড হয় সেই দিন আমি কিন্তু মুকুল রায়ের বাড়িতে ছিলাম। তাই আমি আজ বিজেপি ছাড়লাম এমনই জানালেন আনিসুর রহমান।
আনিসুর রহমান আরও বলেন, হাঁকডাক গুড়গুড় করে লাভ নেই। আমার মনের মধ্যে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নেই ইচ্ছাও নেই। মন্ত্রী কিংবা ৩৫টা পদের কোনও দরকার নেই। শুধু মানুষের জন্যই কাজ করতে চেয়েছিলাম। আমাকে তৃণমূল কংগ্রেস করতে দেওয়া হয়নি। মানুষের জন্য কাজ করতে গেলে যে কোনও একটা প্ল্যাটফর্ম দরকার হয়। এখন প্রশ্ন হল একদিকে মানবিকতা মমত্ববোধ, ধাপ্পাবাজি ইউটার্নের লড়াই চলছে। রাজ্য সরকার এই মামলা প্রত্যাহার করেছে। তাই এখানে আমার কোনও ভূমিকা নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কুরবান তার স্ত্রী ও পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। অত্যন্ত দুঃখজনক। প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেফতার করা হোক। কিন্তু তা না করে শুধু শুধু আমাকে ফাঁসানো হয়েছে এই খুনের মিথ্যা মামলায়। এটা এখনও পর্যন্ত বিচার বিভাগীয় বিষয়।
এতদিন কিছু না বললেও আজ তাই বলতে বাধ্য হচ্ছি, এতদিন যারা বলে এসেছিলেন যে, আনিসুর রহমানকে বিজেপি করার জন্যই মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। সেদিন কিন্তু আমি মুকুল রায়ের বাড়িতেই ছিলাম। তাই আমি আশা করেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই রায়কে বিজেপি সম্মান করবে, কিন্তু তা না করে রাজ্য সরকার যখন এই মামলা প্রত্যাহার করেছে তখন আমার বিরুদ্ধে ফের মামলা করা হচ্ছে। আমি এখন বিজেপিতে সেই কারণেই মামলা করা হচ্ছে।

