অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ১৬ জুলাই: উত্তরবঙ্গে টিকা-রাজনীতির প্রতিবাদে শুক্রবারও সরব হল বিজেপি। দার্জিলিংয়ের সাংসদ ও ভারতীয় যুব জনতা মোর্চার (বিজেওয়াইএম) জাতীয় সাধারণ সম্পাদক রাজু বিস্তা শুক্রবার টুইটে লেখেন, “উত্তরবঙ্গে টিকার অভাবে সাধারণ মানুষ ভুগছেন। এখানে টিকা দেওয়ার শিবিরের নিয়ন্ত্রক হলেন টিএমসি নেতা। টিএমসির স্থানীয় নেতৃত্বের ইচ্ছা এবং সুপারিশ অনুসারে টিকার জন্য নাম তালিকাভুক্ত করা হচ্ছে। যাঁরা টিকা নেবেন তাঁরা টিএমসি নেতাদের আশীর্বাদ পেলে তবেই টিকা দেওয়া হচ্ছে। এটি পুরো রাজ্যেই ঘটছে।“
প্রসঙ্গত, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের নানা অঞ্চলে টিকা নিয়ে রাজনীতির অভিযোগ উঠেছে। পুরভোটের আগে আখের গোছাতে শাসকদল শিলিগুড়িতে টিকা প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে বলে দাবি বিরোধীদের। অভিযোগ, পুরনিগমের ক্ষমতা হাতে রেখে শাসকদলের নেতারাই টিকা কর্মসূচি করাচ্ছেন। নেতা ধরলেই মিলছে টিকা।
শুক্রবার দুপুরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য এই প্রতিবেদককে বলেন, “তৃণমূল নগ্ন রাজনীতি করছে। রাজ্যের বিভিন্ন পুরসভার কাউন্সিলারদের টিকা দেওয়া হলেও শিলিগুড়িতে আমাদের কাউন্সিলারদের টিকা দেওয়া হচ্ছে না। সরকারি টিকা শিবিরগুলোয় দলীয় পতাকা লাগিয়ে নিয়ন্ত্রণ করছে তৃণমূল। আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি। লাভ হচ্ছে না।“
অভিযোগ, নির্বাচনের ফলাফলে যে ওয়ার্ডগুলি তৃণমূলের দখলে ছিল সেই ওয়ার্ডে আগে টিক করানো হচ্ছে। ৫ জুলাই শিলিগুড়ি পুরনিগমের ২১ ওয়ার্ডে নম্বর সত্তরোর্ধ্বদের টিকা দেওয়ার কথা থাকলেও ৪ তারিখ রাত দশটায় ফোন করে তা বাতিল বলে জানানো হয়। প্রাক্তন ওয়ার্ড কোঅর্ডিনেটর স্বপ্না দত্তর দাবি, ‘টিকা নিয়ে স্বজনপোষণ হচ্ছে। শাসকদলের নেতা ধরলে আগে টিকা পাওয়া যাচ্ছে। তাই সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন।’
বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট। শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্যর বক্তব্য, “বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ আসছে যে, তৃণমূল নেতা ধরলে আগে টিকা মিলছে। বেছে বেছে তৃণমূলের ওয়ার্ডগুলিতে আগে টিকা হচ্ছে।’
শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের দাবি, ‘দীর্ঘদিন ধরে এই ঘটনা চললেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যাঁরা হেরে গিয়েও শহরের প্রশাসনিক পদে বসে রয়েছেন এটা তাঁদের ব্যর্থতা।’ বুধবার বিজেপি-র কর্মী-নেতারা এ নিয়ে বিক্ষোভও দেখিয়েছেন।
In North Bengal, common people are suffering due to lack of vaccination. Here the controller of Vaccination camps are TMC leaders. Names in vaccination lists are enlisted as per the desire/recommendation of TMC local leadership.
Vaccination is being done on the condition that those receiving vaccination will get blessings from TMC leaders first.
This is happening all over WB.
– *Shri. Raju Bista,* MP, Darjeeling & National General Secretary, BJYM
In North Bengal common people are suffering due to lack of vaccination. Here the controller of Vaccination camps are TMC leaders. Names in vaccination lists are enlisted as per the desire/recommendation of TMC local leadership. pic.twitter.com/I7VVweaz7Z
— Raju Bista (@RajuBistaBJP) July 16, 2021
দার্জিলিংয়েও করোনার টিকাকরণ নিয়ে বহু অভিযোগ রয়েছে। বিশেষ করে টিকা নিয়ে রাজনীতির অভিযোগও যথেষ্ঠ। শাসকদলের নেতাদের টিকা প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ তুলে ইতিমধ্যে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছে অনেকে। ঘাসফুল শিবিরের ঘনিষ্ঠরাই টিকাকরণের যাবতীয় সুযোগসুবিধা পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাসিন্দাদের মধ্যে এনিয়ে ক্ষোভ বাড়ছে। কংগ্রেস গোটা বিষয়টি পুরসভাকে লিখিতভাবে জানিয়েছে।

