BJP, Shalbani, শালবনিতে গ্রামসভা বিজেপির, শোনা হলো সাধারণ মানুষের অভিযোগ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ জানুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার অপেক্ষা। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। চলছে নির্বাচনী প্রচারও। শহর ছাড়িয়ে এবার গ্রাম বাংলার সাধারণ মানুষের খোঁজ নিতে গ্রামে গ্রামে গ্রাম সভা বিজেপির। আজ শনিবার বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ জেলা বিজেপি নেতৃত্বরা পৌঁছে গিয়েছিলেন শালবনী ব্লকের প্রত্যন্ত পাথরি গ্রামে। আয়োজিত হয় গ্রামসভা। বাড়ির উঠোনে গাছের তলায় বসে এলাকাবাসীদের অভাব অভিযোগের কথা শুনলেন বিজেপি নেতৃত্বরা।

এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ-সভাপতি ডক্টর শঙ্কর কুমার গুছাইত সহ মেদিনীপুর বিধানসভার কনভেনর রঞ্জন ঘোষ, মন্ডল সভাপতি পিন্টু মাহাতো, শেখ শাহজাহান, পঞ্চায়েত দীপেন মাহাতো ও অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *