Subhendu “বিজেপি কোনো পাপ করেনি, আপনার পাপের ফলে আজ ভুগতে হচ্ছে জনগণকে”, মমতাকে শুভেন্দু

আমাদের ভারত, ১১ জুন: অশান্তির দায় বিজেপির ওপর চাপানোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মমতা শনিবার টুইটারে লেখেন, “আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?”

এর পরেই শুভেন্দুবাবু টুইটারে লেখেন, “ছেড়ে দিন, কঠোর ব্যবস্থা নেবেন আপনি, কেনো মিছে ধমক দিচ্ছেন! সবে কিছু দোকানপাট লুঠেছে, পার্টি অফিস, গাড়ি পুড়িয়েছে, বোম ছুঁড়েছে, থানায় পাথর মেরেছে, রেল স্টেশন ভাঙ্গচুর করেছে। আপনিই তো বলেন “…লাথি খেতে হয়”। বিজেপি কোনো পাপ করেনি, আপনার পাপের ফলে আজ ভুগতে হচ্ছে জনগণকে।”

অপর টুইটে লিখেছেন, “আপনি সিএএ-এর ব্যাপারে ভুল বুঝিয়ে জনগণকে ক্ষিপ্ত করেছিলেন, উস্কানি দিয়ে পথে নামিয়েছিলেন। দাঙ্গাবাজদের সাহস যুগিয়েছেন আপনি। কোন মুখে কথা বলছেন, সায়নী ঘোষের পবিত্র শিবলিঙ্গ সম্বন্ধে কুরুচিকর মন্তব্যের বেলায় আপনি চুপ কেন? তখন ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগেনি? ক্ষমতা আছে নিন্দা করার?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *