কালিয়াগঞ্জে গুলি কান্ডে প্রাণ যাওয়া মৃত্যুঞ্জয় বর্মনের বৌদিকে টিকিট দিল বিজেপি

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ জুন: কালিয়াগঞ্জে গুলি কান্ডে নিহত রাধিকাপুরের চাঁদগাও গ্রামের রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের দাদা বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মণের স্ত্রীকে টিকিট দিল বিজেপি৷ বুধবার মনোনয়ন পত্র জমা দিয়ে জয়ের দিক থেকে তিনি অনেকটাই এগিয়ে বলে দাবি করলেন কণিকাদেবী।

উল্লেখ্য, কালিয়াগঞ্জে নাবালিকার রহস্য মৃত্যু ও পরে এই ঘটনাকে কেন্দ্র করে থানায় তাণ্ডবের ঘটনায় বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মণকে ধরতে যায় পুলিশ। সেই সময় তল্লাশি অভিযানে তার কাকাতো ভাই মৃত্যুঞ্জয় বর্মণকে পুলিশ গুলি করে খুন করে বলে অভিযোগ। এই ঘটনায় তোলপাড় হয়ে ওঠে রাজ্য। এবারে পঞ্চায়েত নির্বাচনে মির্জাগড় সংসদের আসনটি মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষণের গেঁরোয় পড়ে। ফলে বিষ্ণু বর্মণের স্ত্রী কণিকা রায় বর্মণকে টিকিট দেয় গেরুয়া শিবির। জয়ের দিক থেকে কণিকা দেবী একশো শতাংশ নিশ্চিত বলে দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *