অবিজেপি রাজ্যগুলোয় তেলের দাম নিয়ে বিশদ প্রতিক্রিয়া অমিত মালব্যর

আমাদের ভারত, ২৭ এপ্রিল: অবিজেপি রাজ্যগুলোয় তেলের দাম কমাতে বুধবার মুখ্যমন্ত্রীদের বৈঠকে আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ঠিক পরেই প্রসঙ্গের জের ধরে পশ্চিমবঙ্গে বিজেপি-র সহ পর্যবেক্ষক অমিত মালব্য দেশের বিজেপি-শাসিত রাজ্যগুলোয় তেলের দামের তালিকাও দাখিল করেছেন।

অমিতবাবু টুইটারে লিখেছেন, “আজ মুখ্যমন্ত্রীদের বৈঠকে, প্রধানমন্ত্রী বিরোধী শাসিত রাজ্যগুলি পেট্রোল এবং ডিজেলের উপর কর না কমানোর বিষয়ে কথা বলেছেন। তাঁরা মহামারী চলাকালীনও মুনাফাখোর এবং রাজনীতি খেলতে ব্যস্ত, যখন ভোক্তা ক্ষতিগ্রস্থ হয়। এখানে কেবলমাত্র একটি আভাস দেওয়া হয়েছে যে কীভাবে অ-বিজেপি শাসিত রাজ্যগুলি নাগরিকদের ছিনিয়ে নিচ্ছে।“

মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, রাজস্থান, কেরল, পশ্চিমবঙ্গ— এই পাঁচ অবিজেপি রাজ্যে লিটারপিছু লেভি হিসাবে রাজ্য সরকার পাচ্ছে যথাক্রমে ৩২ টা ১৫ পঃ, ৩১ টা ৫৯ পঃ, ২৯ টা ১০ পঃ, ২৭ টা ২৪ পঃ, ২৬ টা ২৪ পঃ।

উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, গুজরাত, হিমাচল প্রদেশ ও অসম— এই পাঁচ বিজেপি শাসিত রাজ্যে লিটারপিছু রাজ্য সরকার পাচ্ছে যথাক্রমে ১৪ টা ৫১ পঃ, ১৬ টা ৫০ পঃ, ১৬ টা ৫৬ পঃ, ১৬ টা ৬০ পঃ ও ১৭ টা ৩৮ পঃ। এভাবে অবিজেপি শাসিত রাজ্যে লিটারপিছু রাজ্য সরকার পাচ্ছে বিজেপি শাসিত রাজ্যের তুলনায় লিটারপিছু প্রায় দ্বিগুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *