“গতবারের পঞ্চায়েত ভোটের চেয়ে এবার বিজেপি বেশি মনোনয়ন দিয়েছে,” বললেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ১৫ জুন: গতবারের পঞ্চায়েত ভোটের তুলনায় এবারের ভোটে বিজেপি বেশি মনোনয়ন দিয়েছে। বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির দলীয় দফতরে এই মন্তব্য করেন দলের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

বিস্তারিত হিসাব দাখিল করে তিনি জানান, ভারতীয় জনতা পার্টি এবার সব মিলিয়ে ৪৬ হাজার মনোনয়ন দাখিল করেছে। পঞ্চায়েতে ৩৮৭৬৩ টি মনোনয়ন দিয়েছে যা গতবারের তুলনায় দশ হাজারের বেশি।

এবার বিজেপি পঞ্চায়েত সমিতিতে ৬৭৮৬ টি এবং জেলা পরিষদে ৭৫৯টি মনোনয়ন জমা দিয়েছে।‌ যেখানে ২০১৮ সালে জেলা পরিষদে ছিল ৮৩২, পঞ্চায়েত সমিতিতে ছিল ৬৩৫১ এবং গ্ৰাম পঞ্চায়েত ছিল ২৮৬৯৬।

সুকান্তবাবু বলেন, অল ইণ্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেত্রী বলেছেন, তিনি অল ইন্ডিয়া নামটি সরাবেন না। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার দেখিয়ে দিচ্ছেন দুটি দল রাজ্য পার্টিতে পরিণত হয়েছে, একটি ফর‌ওআর্ড ব্লক আর একটি তৃণমূল কংগ্রেস এবং ন্যাশানাল পার্টির মধ্যে ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, সিপিএম ও অন্য কিছু দল আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *