মন্ডল সভাপতির উপর হামলার প্রতিবাদে  নারায়ণগড় থানা ঘেরাও বিজেপির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর: নারায়ণগড়ে বিজেপির উত্তর মন্ডল সভাপতি সত্যজিৎ দের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকেলে নারায়ণগড় থানায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি শমিত কুমার দাস, সহ-সভাপতি শিবু পানিগ্রাহী, সাধারণ সম্পাদক শংকর গুছাইত সহ অন্যান্য কার্যকর্তাগণ।উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। 

সায়ন্তন বসু বলেন, রাজ্য জুড়ে বিজেপি কার্যকর্তাদের উপরে তৃণমূল যেভাবে হামলা চালাচ্ছে, তারা বুঝতে পেরে গেছে তাদের পায়ের তলার মাটি আস্তে আস্তে সরছে।  তৃণমূল কর্মী সমর্থকরাই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন এবং বিজেপিতে যোগদান করছেন এটাই তৃণমূলের পতনের লক্ষণ। রাজ্যের পুলিশ শাসকদলের হয়ে বিজেপির বিরুদ্ধে যেভাবে মিথ্যা মামলা দিয়ে চলেছে, তারও প্রতিবাদ জানান সায়ন্তন বসু। এই বিক্ষোভ মিছিল ঘিরে  থানায়  বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *