প্রধানমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি

রাজেন রায়, কলকাতা, ২১ মার্চ: এতদিন বিজেপির বিরুদ্ধে অভিযোগ করত তৃণমূল। কিন্তু এবার পশ্চিমবঙ্গে সফররত প্রধানমন্ত্রীকে বারবার কদর্য অশ্লীল ভাষায় আক্রমণ করায় কমিশনের দ্বারস্থ হল বিজেপি। অভিযোগ, প্রধানমন্ত্রীকে দুঃশাসন, দুর্যোধন, দৈত্য, হোদল কুঁতকুঁত বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নির্বাচনী প্রচারে প্যারোডিতে ‘পিসি-ভাইপো’ শব্দ ব্যবহারে আপত্তি জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলও।

আর চারদিন পর প্রথম দফার ভোট। বিজেপির একাধিক নীতির বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর সুরে সুর মিলিয়ে বিজেপিকে বিঁধছেন তৃণমূলের নেতা-কর্মীরাও। একইভাবে বারবার রাজ্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন খোদ মোদী। সেই সঙ্গে স্বপ্ন দেখাচ্ছেন সোনার বাংলার।

তারমধ্যে একে অপরকে কদর্য ভাষায় আক্রমণ করার অভিযোগ উঠেছে। এবিষয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বিজেপি নেতারা কুকথার বন্যা বইয়ে দিচ্ছেন তাতে কোনও দোষ হচ্ছে না। কিন্তু তৃণমূল কিছু বললেই দোষ। তবে তৃণমূল এসব নিয়ে একেবারেই চিন্তিত নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *