আন্দামান-নিকোবরের নির্বাচনে অগ্নিমিত্রা পালকে দায়িত্ব দিলেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব

আমাদের ভারত, ৮ ডিসেম্বর:
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের নির্বাচনে দায়িত্ব দেওয়া হল বাংলার বিধায়ক অগ্নিমিত্রা পালকে। দিল্লির বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে সহকারি ইনচার্জ করেছেন তাঁকে। এজ প্রেস বিবৃতিতে এই কথা জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরুণ সিং।

প্রসঙ্গত, আন্দামান বাঙালির সংখ্যা নিদেন পক্ষে কম নয়। তাই সেখানে বাংলার বিধায়ককে নির্বাচনী দায়িত্ব দিল দিল্লি বলে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগেও উত্তরাখণ্ডে বাঙালি প্রধান জায়গাগুলিতে নির্বাচনের জন্য হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছে বিজেপি। বর্তমানে লকেট চট্টোপাধ্যায় বাংলার পাশাপাশি উত্তরাখণ্ডে সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন। তেমনই আন্দামানে বাংলার এই সেলেব বিধায়ককে দায়িত্ব দিল দিল্লি।

লকেট অগ্নিমিত্রার মতো নেতা, নেত্রীকে রাজ্যের বাইরে দায়িত্ব দেওয়ার অর্থ বাংলার নেতাদের দিল্লি বিশেষ গুরুত্ব দিচ্ছে। সামনেই উত্তরপ্রদেশ নির্বাচন। এখন দেখার সেই নির্বাচনেও বাংলার নেতৃত্বের ডাক পড়ে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *