রানাঘাটের টাউনশিপ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন বিজেপির

আমাদের ভারত, নদিয়া, ১১ আগস্ট: পঞ্চায়েত নির্বাচনে রানাঘাটের টাউনশিপ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও আতঙ্কে তারা এক মাস বাড়ির বাইরে ছিলেন। আজ ছিল এই পঞ্চায়েতে বোর্ড গঠন। টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা হলো নয়। সেখানে বিজেপি জয়লাভ করে পাঁচটিতে এবং শাসক দল তৃণমূল কংগ্রেস জয়লাভ করে চারটি আসনে। বিজেপির দাবি, সংখ্যাগরিষ্ঠতা পেলেও তারা আতঙ্কে ছিলেন। তাই পঞ্চায়েতে জয়ী বিজেপি প্রার্থীদের অন্যত্র নিরাপদ আশ্রয়ে রেখেছিলেন বিজেপির উচ্চ নেতৃত্ব। সকাল থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গ্রাম পঞ্চায়েত। অবশেষে পঞ্চায়েতের বোর্ড গঠন করল বিজেপি।

বোর্ড গঠন যেন সুষ্ঠুভাবে হয় এবং যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণের সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। এছাড়াও একাধিক বিজেপি নেতা থেকে শুরু করে কর্মী ও সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *